বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

রংপুর পিটিসিতে এসআই পদে পদোন্নতি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৮:৪০ পিএম

রংপুর পিটিসিতে এসআই পদে পদোন্নতি

পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুরে এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) পিটিসি রংপুরের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই র‌্যাংক ব্যাজ পরিধান করা হয়।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এম. এইচ. মুন’কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পিটিসি রংপুরের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আব্দুল ওয়ারীশ এবং পুলিশ সুপার (প্রশিক্ষণ) আবু সায়েম প্রধান।

র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) রহিমা আক্তার লাকী, অতিরিক্ত পুলিশ সুপার (ফিল্ড ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ ও কারিকুলাম) মারুফা জামাল, সহকারি পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোসাব্বেরুল হক, সহকারি পুলিশ সুপার (সিএলআই) মোহাম্মদ আতিউর রহমান সরকার, এবং সহকারি পুলিশ সুপার (সিডিআই) মোহাম্মদ মিনহাজ খন্দকার।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। অধীনস্থ সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, নেতৃত্বের গুণাবলি বিকাশ, আইনানুগভাবে দায়িত্ব পালন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন।