রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজবাড়ীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০২:৫৫ পিএম

রাজবাড়ীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ছবি - সংগৃহীত

জুলাই জাতীয় সনদের' ভিত্তিতে এবং পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ মোট পাঁচ দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১১টায় শহরের আজাদী ময়দান থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদ আহম্মেদ, জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলিমুজ্জামান, জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার এবং জেলা আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।