রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাণীশংকৈলে যুব রেড ক্রিসেন্টের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মো: হামিম রানা

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:২৪ পিএম

রাণীশংকৈলে যুব রেড ক্রিসেন্টের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঠাকুরগাঁও ইউনিটের আওতাধীন রাণীশংকৈল উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এই সভা বসে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মো. নাজমুল হক।

আলোচনায় বক্তারা রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে যেকোনো জরুরি মুহূর্তে প্রস্তুত রাখা সম্ভব হবে। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন এবং স্বেচ্ছাসেবীদের কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত সদস্যরা মত দেন যে, মানবিক সেবা ও দুর্যোগ মোকাবেলায় যুব রেড ক্রিসেন্টকে আরও শক্তিশালী করতে হলে নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

উপস্থিত ছিলেন উপ-দলনেতা মো. হারুন অর রশিদ, সদস্য মো. আসিফ ইকবাল, মো. রাসেল রানা, মোছা. সোনালী আক্তার, মো. লিমন ইসলাম ও মো. জাকিরুল ইসলামসহ স্থানীয় কার্যক্রমে সম্পৃক্ত অনেকে। সভা শেষে সবাইকে একসঙ্গে কাজ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।