রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাণীশংকৈলে ধর্মগড় পূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি জেড মর্তুজা

মো: হামিম রানা

অক্টোবর ২, ২০২৫, ০৯:৪১ এএম

রাণীশংকৈলে ধর্মগড় পূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি জেড মর্তুজা

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ধুমপুকুর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জেড মর্তুজা মোহাম্মদ (তুলা)।

শুক্রবার সন্ধ্যায় তিনি পূজা মণ্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, "বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। এ সম্প্রীতি আমাদের শক্তি, যা আগামীতেও ধরে রাখতে হবে। সকল ধর্মের মানুষ যাতে নির্ভয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, বিএনপি সব সময় সেই দাবির পক্ষে থাকবে।"

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম (মাস্টার), সাধারণ সম্পাদক মো. আব্দুল বারি, যুগ্ম সাধারণ সম্পাদক এন্তাজুল হক, হরিপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আবরার লাবিব সহ স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্থানীয়রা মনে করছেন, সাবেক এমপি জেড মর্তুজা মোহাম্মদের এই সফর ধর্মীয় সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভক্তদের উৎসাহিত করবে।