রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুন্দর বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লুনার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১০:০৬ পিএম

সুন্দর বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান  লুনার

ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট’-এর নিজস্ব ফুটবল মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তাহসিনা রুশদীর লুনা বলেন, “বিএনপি সবসময় খেলাধুলাকে উৎসাহিত করেছে এবং যুব সমাজের উন্নয়নে কাজ করেছে। আমরা বিশ্বাস করি, খেলাধুলা তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। আগামী দিনে বিএনপি যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং খেলাধুলার মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।”

এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। লুনা বলেন, “বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি ও সমাজ গঠনে প্রবাসীরা অনন্য ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনীতিকে সচল রাখতে তাদের পাঠানো রেমিট্যান্স যেমন অক্সিজেনের মতো কাজ করছে, তেমনি দেশের গণতন্ত্র ও মানবাধিকারের আন্দোলনেও তারা অগ্রণী ভূমিকা রাখছেন।”অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ট্রাস্টের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।