রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাণীশংকৈলে জাতীয় রানার্স আপ মহিলা ফুটবল দলকে গণসংবর্ধনা

মো: হামিম রানা

অক্টোবর ৮, ২০২৫, ০৪:৪৯ পিএম

রাণীশংকৈলে জাতীয় রানার্স আপ মহিলা ফুটবল দলকে গণসংবর্ধনা

ছবি- সংগৃহীত

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় ঠাকুরগাঁও জেলা মহিলা ফুটবল দলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য সেবা ডায়াবেটিস সেন্টার এই সংবর্ধনার আয়োজন করে।

বুধবার (৮ অক্টোবর, ২০২৫) সকালে কেন্দ্রের মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওদুদ বিন নুর আলিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বকুল মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. রজব আলী মাস্টার, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হযরত আলী এবং সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ঠাকুরগাঁও জেলা মহিলা ফুটবল দলের এই জাতীয় পর্যায়ের সাফল্যে আন্তরিক অভিনন্দন জানান। তারা দলের ঐক্য, সাংগঠনিক দক্ষতা ও ধারাবাহিক সাফল্য বজায় রাখার আহ্বান জানান।