রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকুন’: গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৬:৩৬ পিএম

দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকুন’: গোলাম পরওয়ার

ছবি - সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে। দেশে ও বিদেশে অবস্থান করে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদের বিষয়ে সতর্ক থাকাতে হবে।”

সোমবার (২০ অক্টোবর) সকালে খুলনার ফুলতলা উপজেলা কার্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ফুলতলা অঞ্চলের সাথীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, “দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আমাদের সন্তানরা দেশের জন্য যে ভূমিকা রাখছে, তা আগামী বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য আশাব্যঞ্জক। ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে ইসলামী ছাত্রশিবিরকে তাদের পাশে থেকে কাজ করতে হবে।”

ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আজম হাদীসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।