অক্টোবর ২০, ২০২৫, ১০:২৬ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনে এবার আনুষ্ঠানিকভাবে সংহতি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে সংহতি প্রকাশ করবে।
এনসিপির শিক্ষা সেলের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকবেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকরা তাদের তিন দফা দাবি আদায়ে গত ১০ দিন ধরে ঢাকার রাজপথে লাগাতার কর্মসূচি পালন করছেন।
সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তারা আজ (সোমবার) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেছেন। তাদের এই আন্দোলনে ইতোমধ্যে বিএনপি, সিপিবি ও ডাকসুসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন