রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাণীশংকৈলে নবাগত ইউএনও-কে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

মোঃ হামিম রানা

অক্টোবর ২২, ২০২৫, ০৫:২৭ পিএম

রাণীশংকৈলে নবাগত ইউএনও-কে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাতিজা বেগম-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য।

আজ বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

সাক্ষাৎকালে ইউএনও মিজ খাতিজা বেগম বলেন, "প্রেস একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন।" তিনি রাণীশংকৈল প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলা উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উপস্থিত প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনও-কে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়। তারা আশা প্রকাশ করেন, মিজ খাতিজা বেগমের নেতৃত্বে রাণীশংকৈল উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।