রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১১:০৪ এএম

গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল

গাছের পাতা শুধু ঝরেই পড়ে না, পাতা থেকেও তৈরি হতে পারে লাখ টাকার তেল! অবাক করা এই কাজটিই করে দেখিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার সন্তান প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ।তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নিজ গ্রাম ইটাকুমারীর শ্রীকান্ত গ্রামে লিজ নেওয়া জমিতে শুরু করেন অস্ট্রেলিয়ান ‘টি ট্রি’ গাছের চাষ।

প্রথমে বিদেশ থেকে চারা আনতে না পারলেও, আন্তর্জাতিক ই-কমার্স সাইট থেকে বীজ সংগ্রহ করেন। এরপর স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের সহায়তায় তিন বছরের প্রচেষ্টায় ৪০টি চারা উৎপাদন করেন। সেই চারাগুলোর কাটিং থেকে এখন তার এক একরের প্রকল্পে প্রায় ২ হাজারের বেশি টি ট্রি গাছ রয়েছে।উদ্ভাবনী এই উদ্যোক্তা চীন থেকে ছোট একটি তেল নিষ্কাশনের মেশিন এনে সেটি বিশ্লেষণ করে স্থানীয়ভাবেই ৫০০ লিটার ধারণক্ষমতার বড় মেশিন তৈরি করে ফেলেন।

বর্তমানে সেই মেশিন দিয়েই তিনি সফলভাবে ‘অ্যাসেনশিয়াল অয়েল’ ও ‘হাইড্রোসল ওয়াটার’ উৎপাদন করছেন। এই তেল ও হাইড্রোসল বিশ্বব্যাপী স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যাল পণ্যে ব্যবহৃত হয়। আরিফের এই প্রকল্পে বর্তমানে ১০-১২ জনের কর্মসংস্থান হয়েছে এবং তিনি চলতি বছর প্রায় ৩০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন।