বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এপেক্স ক্লাব অব দিনাজপুর এর ক্লাব স্কুলিং এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মো: মামুনুর রাশিদ

নভেম্বর ৯, ২০২৫, ০৩:৫৫ পিএম

এপেক্স ক্লাব অব দিনাজপুর এর ক্লাব স্কুলিং এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্থানীয় মাসুম হোটেলে এপেক্স ক্লাব অব দিনাজপুর এর ক্লাব স্কুলিং এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে।

ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আকতার সাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলিং-এ প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর জেলা গভর্নর-৭ এপেক্সিয়ান কুতুব উদ্দিন আলো এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর-৭ এপেক্সিয়ান নূরুল মতিন সৈকত ও এপেক্সিয়ান ডা. কামরুল আলম।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সাবেক জেলা গভর্নর-৭ এপেক্সিয়ান মিথুন কারনায়েন, ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান মোখলেসুর রহমান এবং ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান আখতারুজ্জামান শরিফ।

২০২৬ সালের জন্য নতুন বোর্ড নির্বাচন

বার্ষিক সাধারণ সভায় ক্লাবের রিপোর্ট উপস্থাপন, আলোচনা ও সংশোধন সাপেক্ষে অনুমোদন শেষে ২০২৬ সালের জন্য ক্লাব-বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল অবজারভার এপেক্সিয়ান মোখলেসুর রহমানের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এপেক্সিয়ান মিথুন কারনায়েন এবং দু'জন নির্বাচন কমিশনার এপেক্সিয়ান মোখলেসুর রহমান ও এপেক্সিয়ান আখতারুজ্জামান শরিফ নির্বাচন পরিচালনা করেন।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুক্তি বসাককে প্রেসিডেন্ট এবং ট্রেজারার এপেক্সিয়ান অমৃত রায়কে সেক্রেটারি ও ডিএনই (ডিস্ট্রিক্ট ইলেক্ট) করে এগারো সদস্য বিশিষ্ট ক্লাব-বোর্ড নির্বাচিত হয়।

সভা শেষে দু’জন এপেক্সিয়ান মো. আতিকুর রহমান নিউ ও মীর শিরিন তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।