রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল

আতিউর রহমান

নভেম্বর ১৯, ২০২৫, ০৮:৪৯ পিএম

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারো রাজপথে মশাল মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।

প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা/পৌর বিএনপিসহ স্থানীয় বিএনপি।

যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশগ্রহণ করেন।

মশাল মিছিলটি পৌর বিএনপি'র কার্যালয়ের সম্মুখ সড়ক থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বকুলতলা তিন শহীদ চত্ত্বরে এসে বিশাল সমাবেশে রূপ নেয়।

আন্দোলনকারীরা জানান, এই দাবিতে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান এবং নারীদের বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।