রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে পালিত হলো ৩৪তম প্রতিবন্ধী দিবস

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৫০ পিএম

দিনাজপুরে পালিত হলো ৩৪তম প্রতিবন্ধী দিবস

ছবি-দিনাজপুর টিভি

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ৩৪তম প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে দিনটি পালিত হয়।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যা লি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন,

মনের সকল প্রতিবন্ধীতা দূর করে প্রতিবন্ধী ব্যক্তিদের ভালোবাসুন। তাঁদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলুন।"আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস এবং সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় দীপশিখা’র পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের পক্ষে ২০ জন প্রতিবন্ধীকে শিক্ষা সহায়ক উপকরণ দেওয়া হয়।আলোচনা সভায় আরও মুক্ত আলোচনা করেন সিডিডি’র শৈলেন চন্দ্র রায়, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুর, দিশারী সংস্থার মতিউর রহমান সহ স্থানীয় প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার প্রতিনিধিরা।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল টার্নিংপয়েন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় 'ডেয়ার টু ড্রিম' প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।