রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে দীপশিখার উদ্যোগে একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৩ পিএম

দিনাজপুরে দীপশিখার উদ্যোগে একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দীপশিখা’র উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের শিক্ষায় মূলধারার সাথে সম্পৃক্ত করতে তিন দিনব্যাপী একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লিলিয়ান ফন্ডস-এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রকল্পের অধীনে ৬টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৬২ জন শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এর মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৭ জন নারী সদস্য রয়েছেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক ফজলুল রহমান এবং সিবিআর অফিসার শিমু, রাসেল ও ওয়াসিম।অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে দীপশিখার প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় বলেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও এসএমসি সদস্যরা প্রতিবন্ধকতা বিষয়ে সম্যক ধারণা পাবেন, যা বিদ্যালয়ে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়তে সহায়ক হবে।সমাপনী অনুষ্ঠানে বিরল উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ সরকার বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য একীভূত শিক্ষা একটি যুগান্তকারী ব্যবস্থাপনা। প্রতিটি বিদ্যালয়কে এই বিষয়ে রিসোর্সফুল হতে হবে। সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোকেও এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার দাস তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আগে আমরা শুধু শারীরিক প্রতিবন্ধকতা সম্পর্কে জানতাম, কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে ১২ ধরনের প্রতিবন্ধিতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি।দীপশিখার প্রকল্প ফোকাল ধনঞ্জয় দেবনাথ জানান, উপজেলা শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে একীভূত শিক্ষার প্রসারে দীপশিখা আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।