সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে পবিত্র শবে মেরাজ উপলক্ষ্যে দোয়া মাহফিল

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৫১ পিএম

দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে পবিত্র শবে মেরাজ উপলক্ষ্যে দোয়া মাহফিল

দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের আয়োজনে এবং প্রতিষ্ঠানের হল রুমে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে পবিত্র শবে মেরাজ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টো। আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানুর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং শহীদ আবরার ফাহাদ হলের সুপার প্রফেসর ড. মো. সোহাইবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ও দাওরায়ে হাদীছ হাফেজ আব্দুল্লাহ বিন আমিন এবং স্টেশন রোড দারুল হাদিস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা শবে মেরাজের তাৎপর্য ও শিক্ষা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে মহাবিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।