সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অরবিস ও গাক-এর যৌথ উদ্যোগে এগিয়ে যাবে দিনাজপুরের চক্ষু চিকিৎসা সেবা

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৫৩ পিএম

অরবিস ও গাক-এর যৌথ উদ্যোগে এগিয়ে যাবে দিনাজপুরের চক্ষু চিকিৎসা সেবা

অরবিস ইন্টারন্যাশনাল টিমের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. লুৎফুলের নেতৃত্বে দিনাজপুরের গাক (GAK) চক্ষু হাসপাতাল পরিদর্শন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) পরিদর্শনকালে প্রতিনিধি দলটি হাসপাতালের সামগ্রিক চিকিৎসাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ডা. লুৎফুলের নেতৃত্বে দলটি হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং অপারেশন থিয়েটার (ওটি) ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সেবার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অরবিস ও গাকের সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় ডা. লুৎফুল গাক চক্ষু হাসপাতালের দক্ষ জনবল, নিরলস সেবা ও রোগীবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামীতেও অরবিস ইন্টারন্যাশনাল ও গাক চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে চক্ষুস্বাস্থ্য সেবাকে আরও আধুনিক ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অরবিসের এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন ও দিকনির্দেশনা হাসপাতালের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে অনুপ্রেরণা জোগায়।

"সবার জন্য দৃষ্টিশক্তি"—এই লক্ষ্যেই যৌথভাবে কাজ করে যাচ্ছে গাক চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনাল।