মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৮, ২০২৬, ০১:৩২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের স্বনামধন্য শিল্পচর্চা প্রতিষ্ঠান ‘ড্রইং স্কুল দিনাজপুর’-এর পক্ষ থেকে স্থানীয় পাটুয়াপাড়া ২নং জামে মসজিদে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রদান করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ড্রইং স্কুল দিনাজপুর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসিটি হস্তান্তর করা হয়।
মসজিদ কমিটির অনুরোধের প্রেক্ষিতে এবং আসন্ন গ্রীষ্মকালে মুসল্লিদের ইবাদতে স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা এই উপহার প্রদান করেন।
মসজিদ কমিটির পক্ষে এসিটি গ্রহণ করেন সভাপতি আলহাজ সৈয়দ আমানুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কাদির।প্রতিষ্ঠার পর থেকেই ‘ড্রইং স্কুল দিনাজপুর’ নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।
বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। এসি প্রদানের এই উদ্যোগটিকে প্রতিষ্ঠানটির নিয়মিত সামাজিক দায়বদ্ধতার একটি অংশ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।