সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বিরলের ধামইর ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আতিউর রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:৪৯ পিএম

বিরলের ধামইর ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) ধামইর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, "এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। 

আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিন।উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু।

এছাড়াও সমাজসেবক মুন্না চৌধুরী, মাকদুম হোসেন চৌধুরী ও মিম চৌধুরী উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে সমর্থন জানান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বিরল উপজেলা শাখার সভাপতি মুফতী ফয়সাল রশীদী, অবসরপ্রাপ্ত জেলা পোস্টাল ম্যানেজার সত্যেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী ও জাহিদ হাসান বুলেট।

ইউনিয়ন বিএনপির সভাপতি লাইসুর রহমান ও সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।