ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৪১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দলীয় আদর্শ ও সাংগঠনিক ঐক্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ ও হাসানুজ্জামান উজ্জ্বল।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান আক্তার, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের পরিচালক ইঞ্জিনিয়ার মনজুর মোর্শেদ সুমন এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আবু তারিক সালাহ উদ্দীন আহমদ সিদ্দিকী।
তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে জেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, সহ-সভাপতি মো. আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারহান কাজল, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন এবং পৌর তাঁতীদলের সভাপতি মো. হিরা আহমেদ অংশ নেন। অনুষ্ঠানে কোতয়ালী তাঁতীদলের সভাপতি মো. বাবু ও সাধারণ সম্পাদক মো. মাসুদ খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শরিক হন। ইফতারের আগে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন