রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আরিফ ইসলাম

মার্চ ৯, ২০২৬, ০৮:২৯ পিএম

বীরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রশাসনের সভা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল মাদক নিয়ন্ত্রণ এবং যানজট নিরসন। বিশেষ করে বীরগঞ্জ পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে যানজট সমস্যার স্থায়ী সমাধান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় বক্তারা বলেন যে, সামাজিক সচেতনতা এবং প্রশাসনের কঠোর নজরদারি বজায় থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনা সম্ভব। মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।

সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। এছাড়াও সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।সভায় অংশগ্রহণকারী সদস্যরা উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। 

বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করা এবং উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে একমত পোষণ করেন উপস্থিত সকলে। সভাপতি সুমা খাতুন সভায় উপস্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বীরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।