মে ৯, ২০২৬, ০৭:১২ পিএম
পুলিশ। এর মধ্যে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিও গ্রেপ্তার হয়েছেন।শনিবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে বীরগঞ্জ পৌরশহরের গোলাপগঞ্জ মোড় এলাকায় মাদক ব্যবসায়ীদের তিনটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশ।দণ্ডপ্রাপ্তরা হলেন—উত্তর সুজালপুর গ্রামের রাশেদুল ইসলাম (৩০), মো. নাহিদ ইসলাম সবুজ (৩২) এবং মো. রুবেল ইসলাম মামুন (৩৫)। আটকের পর আসামিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
একই অভিযানে কলেজ মোড় এলাকা থেকে ইনজামানুল হক পায়েল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পায়েল একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চারজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মাদকবিরোধী এই নিয়মিত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। অভিযানে এসআই জাহাঙ্গীর বাদশা রনিসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক বিক্রেতা বা সেবনকারী যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন