রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

মাহবুবুল হক খান

জুন ৬, ২০২৬, ০৩:২২ পিএম

দিনাজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চহরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন। 

এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।মোট এক লক্ষ টাকা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল মজিদকে ৪০ হাজার টাকা এবং বাকি দুইজনকে ৩০ হাজার টাকা করে এই সহায়তা দেওয়া হয়। 

চেক প্রদানের সময় আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, সাংগঠনিক সম্পাদক আবু আনোয়ার সাদাত সাগর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গুলজার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিছুদিন আগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছিল।আগুনে ওই তিন পরিবারের বসতঘরসহ ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিল। জেলা পরিষদের এই উদ্যোগ তাদের পুনর্বাসনে কিছুটা হলেও সাহায্য করবে বলে স্থানীয়রা জানিয়েছেন।দুর্যোগ মোকাবিলায় জেলা পরিষদের এমন সক্রিয়তা প্রশংসিত হয়েছে।