জুন ২০, ২০২৬, ১১:০৬ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে ৩০০টি বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যায়ও সচেতন হতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের এরিয়া ম্যানেজার মো. কবির হোসেন রানা, শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও গ্রাম বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন