রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কান্তজীউ মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২৬, ০৮:৪২ পিএম

কান্তজীউ মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের প্রসারে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি রফিকুল ইসলাম।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের যে বৈরী প্রভাব দেখা যাচ্ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কেবল গাছ লাগালেই হবে না, রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। প্রতিটি নাগরিককে তাদের নিজস্ব অবস্থান থেকে পরিবেশের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি। মন্দির প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদ আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও এস্টেট) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকাদ্দেসা খাতুন, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলীমগীর রহমান, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু এবং এস্টেটের সদস্য রতন সিংহ, বিমল চন্দ্র দাস, আইনজীবী শোর গোপাল রায় ও উত্তম কুমার রায়।

উদ্বোধনের পর কান্তজীউ মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে ভবিষ্যতে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।আয়োজকদের ভাষ্যমতে, কান্তজীউ মন্দিরের মতো ঐতিহাসিক স্থাপনাকে সবুজে সমৃদ্ধ করার এই উদ্যোগ পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। এটি একই সঙ্গে স্থানীয় মানুষের মধ্যে প্রকৃতি ও বৃক্ষপ্রেমের বার্তা ছড়িয়ে দিতেও সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।