জুলাই ১৬, ২০২৬, ০৯:৫৯ এএম
দিনাজপুরের খানসামায় রংপুরে রামমূর্তি স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছে ইমাম ওলামা ঐক্য পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতারা এই স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপি প্রদানের পাশাপাশি তারা ইমাম ওলামা ঐক্য পরিষদের উপজেলা কমিটির তালিকাও প্রশাসনের কাছে জমা দিয়েছেন।
এ সময় ইমাম ওলামা ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি, সহ-সভাপতিসহ সংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবিসমূহ তুলে ধরেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা সংগঠনের নেতাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন শেষে সংগঠনের নেতারা জানান, তাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। প্রশাসনের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন