কুদ্দুস আলী খান
জুলাই ৩১, ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সহায়তা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলা ও বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজনরা অংশ নেন।অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে সহায়তার সামগ্রী তুলে দেন।