বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান নিয়ে প্রস্তুতি সভা

মো: মামুনুর রশিদ

আগস্ট ১৫, ২০২৬, ১২:০৫ পিএম

দিনাজপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান নিয়ে প্রস্তুতি সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজিত হয়।দিনাজপুরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসা। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অতিথিদের অভ্যর্থনা এবং সামগ্রিক ব্যবস্থাপনা যাতে নিখুঁত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।