বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে স্মারকলিপি

জাহিদ হাসান

আগস্ট ২০, ২০২৬, ০৫:০৯ পিএম

দিনাজপুরে প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে স্মারকলিপি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত দাবি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ মাঠ প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখতে এবং কর্মকর্তাদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে পদোন্নতি প্রদান অত্যন্ত জরুরি।

স্মারকলিপি প্রদান করা হয়েছে।বাংলাদেশ মাঠ প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহাজাহান আলীর নেতৃত্বে দিনাজপুর জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলামের কাছে এই স্মারকলিপি তুলে দেন। এ সময় স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং যথাযথ বিবেচনা সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সাথে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন। অনুষ্ঠানে বাংলাদেশ মাঠ প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসনের কার্যক্রম আরও সুদৃঢ় করার জন্য দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন প্রশাসনিক কর্মকর্তারা। দাবিগুলো বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ে দাপ্তরিক কাজের মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।