বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

মো: মামুনুর রশিদ

অক্টোবর ১৪, ২০২৬, ০২:২৩ পিএম

দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নবীনবরণ, শিরাভরণ, কোমরবন্ধনী প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠানের সূচনা হয়।

কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ৫৬তম ব্যাচ, বিএসসি ইন নার্সিংয়ের চতুর্থ ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

আয়োজনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শপথ, নার্সিং পেশার ঐতিহ্যবাহী শিরাভরণ ও কোমরবন্ধনী পরিয়ে বরণ করে নেওয়া হয়।

আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।