মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
গ্রামীণ ফুটবল উৎসব

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলা জরুরি

মোঃ আরিফ ইসলাম

অক্টোবর ১৩, ২০২৬, ০৯:৩৭ পিএম

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলা জরুরি

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের প্রথম সেমিফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ভোগনগর ইউনিয়নের যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুহুল আমিন বাবু।

খেলাধুলা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে মো. আক্কাস আলী বলেন, সুস্থ ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোগনগর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, যুবদল নেতা মো. সাবুল ইসলাম ও মো. আল আমিন।

এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসাবুল ইসলাম মুসা, ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রথম সেমিফাইনালের উদ্বোধনী ম্যাচে রংপুরের হারাগাছ দল ও দিনাজপুরের চিরিরবন্দর দল পরস্পরের মুখোমুখি হয়। ঐতিহ্যবাহী এই ফুটবল ম্যাচটি দেখতে রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক সমবেত হন এবং মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।