অক্টোবর ১৩, ২০২৬, ০৮:২৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয় তুলে ধরা হয়।
বীরগঞ্জ পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এছাড়াও জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু, দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল কর্মসূচিতে অংশ নেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন