সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
নবীনবরণ

বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনা

মোঃ আরিফ ইসলাম

অক্টোবর ১২, ২০২৬, ০৫:৩১ পিএম

বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনা

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা অর্জন নয়, বরং নিয়মিত পড়াশোনায় নিবিষ্ট হয়ে দেশের যোগ্য ও সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের সভাপতি মো. আমিরুল বাহার এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদ এবং উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস।

এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক-কর্মচারী এবং নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।