সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর গ্রিল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৪৭ পিএম

দিনাজপুর গ্রিল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর গ্রিল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির (রেজিঃ নং-২৩১২/১১) বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) শহরের লালু পাড়াস্থ নাজমা কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর গ্রিল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি মো. সৈয়দ মাইনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সাধারণ সভা কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়।

শুরুতেই সংগঠনের যে সকল সম্মানিত সদস্য ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং যে সকল সদস্য বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন, তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সভাপতি মো. সৈয়দ মাইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মো. একরামুল হক আকু। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. রুস্তম আলী।

সংগঠনের আগামী দিনের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মো. রায়হান আলী।

এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আমিন আকন্দ, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, মো. আমিনুল ইসলাম সাবু, সাংগঠনিক সম্পাদক মো. খাজিরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্মল রোজারিও, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম, নির্বাহী সদস্য মো. আব্দুল মজিদ সরকার, সাদ আব্দুস সাদেক, মো. ফরিদুল ইসলাম, আবু সাইদ মুহাম্মদ জুলফিকার রহমান, মো. ইসলাম আলী ও ইউসুফ আলী।

সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির নেতারা ছাড়াও সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বার্ষিক সাধারণ সভার সমাপনী ঘোষণা করেন।