জানুয়ারি ৬, ২০২৬, ০১:৩৯ পিএম
ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না। মঙ্গলবার (৬ জানুয়ারি) এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক আমরা তা চাই না। দুই দেশ বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হবে না।
সরকার বাণিজ্যের স্বাভাবিক গতি ধরে রাখতে বদ্ধপরিকর।ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে এটি যেন বৃহত্তর সম্পর্কে প্রভাব না ফেলে সেদিকে নজর রাখা হচ্ছে।অর্থনীতির সংস্কার নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর পৃথকীকরণ কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে। এই সংস্কার রাজস্ব আদায়ে গতি আনবে বলে তিনি মনে করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন