রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:৩২ এএম

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সমন্বয়।নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হবে। 

গত ২ জুন সবশেষ দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা রাখা হয়েছিল।চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭১ বার দাম সমন্বয় হলো।

এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩৪ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সেই হিসেবে এবার দাম ওঠানামা করছে প্রায় নিয়মিত বিরতিতে।স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। 

ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় পাওয়া যাবে। চলতি বছর এ নিয়ে ৪২ বার রুপার দাম সমন্বয় করা হলো।