শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

দেশের বাজারে রুপার দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:৪৬ এএম

দেশের বাজারে রুপার দামে বড় পতন

দেশের বাজারে রুপার দাম আরেক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করেছে। আজ সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি রুপার মূল্য কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 

গত ২ জুন সবশেষ রুপার দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। মূলত গতবারের দাম থেকে ৪০৮ টাকা কমিয়ে বর্তমান বাজারদর ঠিক করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে।সমন্বয় করা দরের মধ্যে ২২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২০ দফা কমানো হয়েছে। এর আগে গত ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল আর কমেছিল তিনবার। স্বর্ণের দামেও আজ বড় পতন হয়েছে, যার প্রভাব বাজারে স্পষ্ট।