রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ১০:২৬ এএম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে মাসজুড়ে টানা মূল্যবৃদ্ধির কারণে জুলাই মাস শেষে তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে এই কমতি দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি না এলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে অপরিশোধিত তেলের সরবরাহ বেড়েছে। এর ফলে শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল দুইটা পনেরো মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.০৩ ডলার বা ১.২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে। 

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ১.৫০ ডলার বা ১.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২.০৯ ডলারে দাঁড়ায়।তবে মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বাড়ার পথে রয়েছে।