বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:৫৪ এএম

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: Ai

দেশের বাজারে আজ বুধবার নতুন করে দাম পরিবর্তন না হওয়ায় আগের নির্ধারিত একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। এর আগে গত শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল।সে সময় প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা গত রোববার সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার চৌষট্টি টাকা।

এর আগের সপ্তাহে গত ১১ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের প্রতিভরি দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ঘোষণা এলেও রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম পাঁচ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি চার হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতিভরি চার হাজার ৮২ টাকা নির্ধারিত আছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম তিন হাজার ৯১ টাকা বিক্রি হচ্ছে।