আগস্ট ১৯, ২০২৬, ১১:২৭ পিএম
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকারী মো. রফিকুল আলম উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তার এই গুরুত্বপূর্ণ অর্জনে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।আজ বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে এই অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় জেলা পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম।
এছাড়া জেলা পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অংশ নেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাপ্তরিক কর্মদক্ষতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।পদোন্নতি পাওয়ার পর জেলা পুলিশের পক্ষ থেকে এমন সম্মাননা পাওয়ায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে উপস্থিত সবাই নবনিযুক্ত উপসচিবের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন