শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
বায়ুমান সূচক

ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে এবং বৈশ্বিক তালিকায় ১৬তম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৬, ১০:৫১ এএম

ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে এবং বৈশ্বিক তালিকায় ১৬তম

ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে এবং আজ বৈশ্বিক দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১৬তম।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বায়ুর মান স্কোর রেকর্ড করা হয়েছে ১৫১। বাতাসের এই মান সংবেদনশীল জনগোষ্ঠীসহ সাধারণ নগরবাসীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তবে আগের পরিস্থিতির তুলনায় দূষণের মাত্রা কিছুটা কমেছে।

তালিকায় ৩৯৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই মাত্রার বাতাসকে নাগরিকদের জন্য সরাসরি ‍‍`দুর্যোগপূর্ণ‍‍` হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২২৮, যা খুবই অস্বাস্থ্যকর।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ১৭৮ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে। সেনেগালের ডাকার ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান থাকলে তা ‍‍`অনেক ভালো‍‍` ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা সহনীয় বা মাঝারি পর্যায়ের বিবেচনা করা হয়। আর স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‍‍`অস্বাস্থ্যকর‍‍` হিসেবে গণ্য হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‍‍`খুবই অস্বাস্থ্যকর‍‍` বলা হয় এবং ৩০১-এর বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।