আগস্ট ১৯, ২০২৬, ০৯:৩২ পিএম
পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার এবং অনলাইনে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সুমাইয়া সাঈদকে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পক্ষ থেকে আসামির তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
আদালত রিমান্ড আবেদন নাকচ করে তদন্ত কর্মকর্তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত এগারো আগস্ট রাতে রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকা থেকে প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে একটি স্মার্টফোনসহ আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্টের বিজ্ঞাপন প্রচার ও আর্থিক লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এই ঘটনায় রমনা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।মামলায় সুমাইয়া সাঈদ ও সহযোগী সাকলাইন ফারুকসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছিলেন যে আসামির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম আইডির পাসওয়ার্ড উদ্ধার এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত সমস্ত দিক বিবেচনা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের এই নির্দেশ দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন