সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৯:৩৪ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২০ সেপ্টেম্বর) এই দাম সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়, যা আজ রোববার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বেড়েছে।
-
২১ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা
-
১৮ ক্যারেট: ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এই দাম বাড়ানো হয়েছে। স্বর্ণের এই নতুন বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।
চলতি বছর এ নিয়ে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন