সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:৩১ পিএম
চলতি সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা। মার্কিন ডলারে এর পরিমাণ ২০৯ কোটি ৫০ লাখ ডলার (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে শুধু গতকাল (২২ সেপ্টেম্বর, ২০২৫) এসেছে ৭৮০ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় ১৮.৪০ শতাংশ বেড়েছে। গত বছর এই ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৬ কোটি ৯০ লাখ ডলার, অর্থাৎ এ বছর তা ৩২ কোটি ৬০ লাখ ডলার বেশি।
চলতি বছরের ১ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬৯৯ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০৮ কোটি ৯০ লাখ ডলার বেশি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন