সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:২৮ পিএম
সরকার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তিনটি পৃথক প্রস্তাবের অধীনে প্রায় ৯৫ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
আমদানির অনুমোদিত প্রস্তাবগুলো হলো:
-
ইউরিয়া সার (প্রথম লট): শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিএন্টস কোম্পানি থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এর জন্য ব্যয় হবে ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য ৪৪৭.৫০ মার্কিন ডলার।
-
ইউরিয়া সার (দ্বিতীয় লট): কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এতে প্রায় ১৫২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় হবে এবং প্রতি টনের মূল্য ৪১৪.৮৭ মার্কিন ডলার।
-
এমওপি সার: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ)-এর সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার কিনবে। এই সারের জন্য ব্যয় হবে প্রায় ১৫৪ কোটি ৯০ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য ৩৬১ মার্কিন ডলার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন