রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:২৫ পিএম

ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই বাজারে বেড়ে গেছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন-চার দিনের ব্যবধানে প্রতি লিটারে প্রায় পাঁচ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

ব্যবসায়ীদের প্রস্তাবের পর সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নেয়। তবে কত টাকা বাড়বে, তা এখনো নির্ধারণ করা হয়নি।বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭০ থেকে ১৭২ টাকা এবং সুপার পাম অয়েল ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাত্র চার দিন আগেও খোলা সয়াবিন ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকায় বিক্রি হয়েছে।খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় তাদেরও দাম বাড়াতে হচ্ছে। প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে ৩৪ হাজার ৪০০ টাকা এবং সুপার পাম অয়েলের দাম ২৯ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকা হয়েছে।এদিকে, বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে অপরিবর্তিত থাকলেও পাইকারিতে প্রতি লিটারে ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে।