অক্টোবর ১, ২০২৫, ১১:০৭ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে, ফলে আজ বুধবারও (১ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।
| ক্যারেট | ভরিপ্রতি মূল্য (টাকা) |
| ২২ ক্যারেট | ১,৯৫,৩৮৪ টাকা |
| ২১ ক্যারেট | ১,৮৬,৪৯৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৫৯,৮৫৫ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,৩২,৭২৫ টাকা |
বিজ্ঞপ্তিতে বাজুস আরও বলেছে যে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন