সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির তারিখ জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১০:২৪ এএম

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির তারিখ জানা গেল

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর।গতকাল রোববার (৩০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা ৩ হাজার ৩৬০টি।

আবেদনের সময়: গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে।লটারি: আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১১ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে।গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন। অন্যদিকে, বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী।