রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৯ এএম

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য বহু প্রতীক্ষিত ডিজিটাল লটারি আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ডিজিটাল লটারি শেষ হওয়ার পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত ঘরে বসেই অনলাইনে ফল জানতে পারবেন।

ওয়েবসাইট: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, শিক্ষার্থীরা নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফল ডাউনলোড করতে পারবে।

সরাসরি সম্প্রচার: মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই: এবার ডিজিটাল লটারি ফলাফল জানতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তর্জাতিকমাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার কোনো প্রয়োজন নেই।ফলাফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটি সভা করে নিয়ম মেনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর মধ্যে সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা ৩ হাজার ৩৬০টি।সরকারি স্কুল: ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি।বেসরকারি স্কুল: ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল ১ লাখ ৮০ হাজার ৮৬২টি।অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছিল গত ২১ নভেম্বর এবং আবেদন প্রক্রিয়া চলে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। লটারিতে নির্বাচিতরাই কেবল ভর্তির সুযোগ পাবে।