রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কী সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৫:৩০ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কী সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

ছবি - সংগৃহীত

সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। তাদের মাসিক বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে তারা এখন থেকে এক হাজার টাকার পরিবর্তে এক হাজার ৫০০ টাকা করে বাড়িভাড়া ভাতা পাবেন।

রোববার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে এবং এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্রটিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর এই ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল।

পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে ১,৫০০ টাকা নির্ধারণ করা হলো। তবে এই ভাতা প্রদানের ক্ষেত্রে সকল প্রকার আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে এ সংক্রান্ত ব্যয়ে কোনো প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবেন বলেও সতর্ক করা হয়েছে।

এই বর্ধিত ভাতা প্রশাসনিক মন্ত্রণালয় (শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃক আদেশ বা জিও জারির তারিখ থেকে কার্যকর হবে। জিও জারি হওয়ার পর এর চারটি কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য প্রেরণ করতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।