রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাকসু নির্বাচন: তাপসী রাবেয়া হলের ফল ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ১২:৫২ এএম

রাকসু নির্বাচন: তাপসী রাবেয়া হলের ফল ঘোষণা

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। হলভিত্তিক ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় এবার তাপসী রাবেয়া হলের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে সহ-সভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফল ঘোষণা করা হয়।ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ১৩৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এই হলে ৪০৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বামজোট সমর্থিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৪৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির।

এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব জানিয়েছেন, পূর্ণাঙ্গ ফলাফল পেতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে। বিভিন্ন হলের ফলাফল আসতে শুরু করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ক্রমশ বাড়ছে।